Showing posts with label ডাবল রেইনফোর্সমেন্ট বীম ডিজাইন. Show all posts
Showing posts with label ডাবল রেইনফোর্সমেন্ট বীম ডিজাইন. Show all posts

Saturday, September 30, 2017

ডাবল রেইনফোর্সমেন্ট বীম ডিজাইন

ডাবল রেইনফোর্সমেন্ট বীম ডিজাইন I
......
.
১ম ধাপ:
.
.
সিংলী বীম হিসাবে , চওড়া (b)ও উচ্চতা (h) অনুযায়ী Mu বের করতে হবে। যেখানে রড এর অনুপাত ধরতে হবে কোড অনুযায়ী সর্বোচ্চ যা আসে। মনে ρ = ρmax
Mu = Ø As fy (d - a/2)
a = As fy / 0.85 fc' b

যদি মূল এই Mu প্রয়োজনীয় দরকারী মোমেন্ট থেকে কম হয় তাহলে ডাবলী হিসাবে ডিজাইন করতে হবে।

.
২য় ধাপ:
অতিরিক্ত মোমেন্ট বের করতে হবে-
অতিরিক্ত মোমেন্ট Mu1 = Mu - Mu2

এই অতিরিক্ত মোমেন্ট এর জন্য প্রয়োজনীয় স্টিল এরিয়া বের করতে হবে , As1 = As এবং ধরে নিতে হবে fs = fy, এইখান থেকে অতিরিক্ত স্টিল As' = Mu1 /Ø fy (d - d' )
.
৩য় ধাপ:
এইবার সমস্ত স্টিল বের করতে হবে , As = As' + As2
.
৪র্থ ধাপ:
চাপ বল এ স্টীল ইয়েল্ডিং হয় কি হয়না। এবং ঐ স্টীল এর একক বল উপর ভিত্তি করে বল এবং মোমেন্ট হিসাব করতে হবে। যদি স্টীল এর চাপ fy থেকে কম হয় তাহলে পুনরায় হিসাব করতে হবে
A's rev f 's= As trial fy
A's rev = As trial fy / fs'

টান রডের জন্য রিভাইজ / পুন:বিবেচনার দরকার নাই। কারণ টান এলাকাতে fy হিসাবে করা হয়।
.
৫ম ধাপ:
সর্বোচ্চ এবং সর্বনিম্ন রি-ইনফরসমেন্ট অনুপাত ঠিক রাখতে হবে।
.
৬ষ্ঠ ধাপ:
সঠিক বার বা রডের সাইজ নির্বচন করতে হবে।